ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুল স্কাউট অ্যালুমনি এসোসিয়েশন (ডেসা)-এর নতুন কমিটি

ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুল স্কাউট অ্যালুমনি এসোসিয়েশন (ডেসা)-এর নতুন কমিটি

ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুল স্কাউট অ্যালুমনি এসোসিয়েশন (ডেসা)-এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি হয়েছেন সরোজিৎ বড়াল এবং সাধারণ সম্পাদক হয়েছেন পান্থ রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি মাসুক আহমেদ ও আসিফ আল মামুন এবং কোষাধ্যক্ষ মো. নাসিফ আল নূর।

সম্প্রতি (০২ জুন) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কার্যনির্বাহী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ১৯৬৭-২০২২ ব্যাচের ৬০ জন স্কাউট অ্যালুমনি অংশগ্রহণ করেন এবং ডেসার স্কার্ফ পড়িয়ে তাদের স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন। এছাড়াও বিশেষ অতিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সময়ে গ্রূপ স্কাউট লিডার হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষক মওলানা মোহাম্মদ আব্দুল করিম, দাউদুর রহমান জুয়েল ও মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।