× Banner
সর্বশেষ
সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে

পি আই ডি

পড়াশোনা ও খেলাধুলা অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩ জুন, ২০২৩
জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পড়াশোনা ও খেলাধুলা অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত। খেলাধুলা শিশুর স্বপ্নের জগৎ তৈরি করে, ভাবনা ও সম্ভাবনার দুয়ার তৈরি করে। আর সে দুয়ার দিয়ে বাইরের পৃথিবী দেখতে শিশু বইয়ের প্রতি আকৃষ্ট হয়। আর তাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিশুর পরিপূর্ণ বিকাশে পড়াশোনা ও খেলাধুলা; দুটোর প্রতিই গুরুত্বারোপ করেছে। বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।

প্রতিমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত এতে সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে সরকার নতুন শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে নতুন আঙ্গিকে, নতুন ধারায় এমনভাবে সাজিয়ে তুলছে যেখানে পাঠ্যবই হবে শিশুর পরম আগ্রহের এবং বিদ্যালয় হবে শিশুর প্রিয় প্রাঙ্গণ।

উল্লেখ্য, ‘ক’ (১ম ও ২য় শ্রেণি) ও ‘খ’ (৩য়-৫ম শ্রেণি) বিভাগে ১২ টি ইভেন্টে (‘ক’ বিভাগে ৫টি এবং ‘খ’ বিভাগে ৭টি) ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থী যাথাক্রমে ৩০, ২৫ ও ২০ হাজার টাকার সাথে ১টি ক্রেস্ট, ও ১টি সনদপত্র পাবে, যা আগামী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রদান করা হবে।

          এর আগে প্রতিমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..