শার্শা উপজেলা ছাত্রলীগের আয়োজনে বৃক্ষরোপণ

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ  “গাছ লাগান পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের  নির্দেশনায় শার্শা উপজেলা ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে শার্শা উপজেলা  ছাত্রলীগের আয়োজনে নাভারণ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী পুণ্যে পূর্ণ জননী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নাভারণ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন, ৮৫ যশোর-১(শার্শা)’র সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, যশোর জেলা পরিষদের সদস্য ও অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, আল-আমিন রুবেলসহসহ ছাত্রলীগের নেতাকর্মী ও কলেজ শাখার ছাত্র-ছাত্রীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।