মোঃ মাসুদুর রহমান শেখঃ যশোরের শার্শায় পৃথক অভিযানে ৮৪৫ বোতল ফেন্সিডিলসহ দুলাল সরকার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (১৩ মে) সকালে পৃথক অভিযানে শার্শার টেংরাইল ও শাহজাদপুর বিজিবি সদস্যরা এ ফেন্সিডিলের চালান আটক করে।
আটক দুলাল সরকার গোপালগঞ্জ জেলার সদর থানার কাজুরিয়া এলাকার জুলফিকার সরদারের ছেলে।
৪ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, যশোর ব্যাটালিয়নের অধীনস্থ টেংরাইল পোষ্টের বিজিবি সদস্যরা টেংরাইল মাঠের মধ্য থেকে ৭৫০ বোতল ফেন্সিডিল ও শাহজাদপুর ক্যাম্পের সদস্যরা সটিপুর পাকার রাস্তার উপর থেকে ৯৫ বোতল ফেন্সিডিলসহ দুলালকে আটক করেন। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





