শার্শায় ২ বছরের সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

শার্শায় ২ বছরের সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শায় অভিযান চালিয়ে দুই বছরের সাজা প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পালাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জানুয়ারী) দুপুরে তাকে আটক করা হয়। আটক আসামী হলেন,শার্শা থানাধীন বাগআঁচড়ার আব্দুল কাদের ধাবকের ছেলে মিঠু ধাবক(৪২)।

পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে সাজা প্রাপ্ত পালাতক আসামি গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এসসি-৩০৭/১২ এর ০২ বছরের সাজা প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানার আসামী আটক করা হয়েছে তাকে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।