× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

নিউজ ডেস্ক

ঝিনাইদহ কালীগঞ্জে নবনির্বাচিত দুই ইউপি সদস্য ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক

admin
হালনাগাদ: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
ঝিনাইদহ কালীগঞ্জে নবনির্বাচিত দুই ইউপি সদস্য ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে কালীগঞ্জ হতে ১২৫ পিচ ইয়াবাসহ কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙা ইউনিয়নের দুই জন ইউপি সদস্য (মেম্বার)কে আটক করে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত ৯ টার সময় জেলার পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই আবুজার গিফারি সংগীয় ফোর্সসহ কালীগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান চালায়।

অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে রাতে কালীগঞ্জ বাসস্ট্যান্ড পাকা রাস্তার উপর থেকে উপজেলার ১০ নং ইউনিয়নের ঘোপপাড়া গ্রামের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সামছুদ্দিন বিশ্বাসের ছেলে মেম্বর টিপু সুলতান (৪০) এবং একই ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আতিয়ার রহমানের ছেলে মেম্বর রাশেদুল ইসলাম (৩৮) কে একশত পঁচিশ পিচ ইয়াবাসহ আটক করেন।

এবিষয়ে ডিবির এসআই আবুজার গিফারি বাদী হয়ে মাদক আইনে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..