শার্শায় শেখ রাসেলের জন্মদিন পালন

শার্শায় শেখ রাসেলের জন্মদিন পালন
যশোরের শার্শা উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালিত হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সকালে  শার্শা উপজেলা প্রশাসন,বেনাপোল পৌরসভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক ভাবে এ জন্ম দিন পালন করে।
সোমবার সকালে উপজেলা চত্বরে”শেখ রাসেল
দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস”
এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা তার সহকর্মীদের সাথে নিয়ে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া বেনাপোল পৌরসভার পক্ষ্য থেকে সকালে শেখ রাসেলের জন্ম দিন উপলক্ষ্যে শিশুদের নিয়ে কেক কাটা হয়। পরে দোয়া অনুষ্ঠিত হয়।  বেনাপোল মরিয়ম মেমরিয়াল বালিকা বিদ্যালয়ে শিক্ষাথীদের নিয়ে  কেক কেটে জন্ম দিন পালন করেন স্কুল কর্তৃপক্ষ।
জানা যায়, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে  জন্মগ্রহণ করে শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর এই শিশুপুত্র শেখ রাসেল। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।