শার্শায় বোমা বানানোর কারিগর নিজের বোমায় নিজে আহত

বেনাপোল প্রতিনিধিঃ নিজের বানানো বোমায়  নিজে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শার্শার মহিষাকুড়া গ্রামের  আশানুর রহমান (২৫) ওরপে (আশা) নামে এক বোমা বানানোর কারিগর।

আজ শুক্রবার বেলা ১ টার সময় সে নিজের ঘরে বোমা বানতে যেয়ে বোমাটি বিস্ফোরন ঘটে। ঘটনাস্থলে তার বাম হাত এবং শরীরের বিভিন্ন অংশ উড়ে যায়।  আশানুর শার্শার মহিষাকুড়া গ্রামের  আব্দুর রশিদের ছেলে।

এলাকাবাসি জানায় আশা একজন বোমা বানানোর কারিগর। সে বোমা বেধে এলকায় সহ বিভিন্ন জায়গায় বিক্রি করত এবং নিজে ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল। ভারত থেকে বিস্ফোরক দ্রব্য এনে সে বোমা বানিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে থাকে। ভয়ে এলাকার লোক মুখ খুলতে পারে নাই।

বাঁগআচড়া পুলিশের এসআই হাবিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে সেখান থেকে মারাত্মক আহত অবস্থায় আশাকে ১০ টি বোমা একটি পিস্তল ৩ রাউন্ড গুলি ও ২ টা ম্যাগজিন সহ আটক করে নিয়ে আসা হয়। আশার শারীরীক  অবস্থার অবনতি দেখে তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ইতি পুর্বে শার্শা থানায় কয়েকটি মামলা হয়েছে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।