× Banner
সর্বশেষ
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক

শার্শায় কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে দুই শিশু আহত 

admin
হালনাগাদ: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
শার্শায় কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে দুই শিশু আহত 

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শার পল্লীতে কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে ফাহাদ হোসেন (৮) ও শায়ন্তি(৭) নামে দুই শিশু আহত হয়েছে।
আহত দুই শিশুর মধ্যে ফাহাদের অবস্থা আশংকাজনক। তাকে যশোর সদর হসপিটালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০) ডিসেম্বর দুপুর ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা দঃ পাড়ার একটি আমবাগানে এ ঘটনাটি ঘটে।
আহত ফাহাদ একই গ্রামের আসাদুল ইসলামের ফেলে ও শায়ন্তি কাঠুরি গ্রামের পিন্টুর মেয়ে। শায়ন্তি এই গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিলো।
আহত শায়ন্তি জানান, আমরা দুজনে বাড়ির পাশে আব্দুর রহিমের আমবাগানে খেলছিলাম। হঠাৎ আমরা একটি বাজার করা প্লাস্টিকের প্যাকেট দেখি, তারপর  সেটা খুলে দেখি তার ভিতর চাউলের কুড়ার ভিতর লাল টেপ প্যাচানো দুইটি বল আছে। ফাহাদ ওই কৌটা দুটা বের করে খেলার বল মনে করে একটির টেপ  খুলে ফেললে বিকট আওয়াজ হয়ে সেটি বিস্ফোরণ হয়। এতে ফাহাদ মারাত্মক আহত হয় এবং আমি হাতে ও মুখে অল্প আঘাত পাই। পরে এলাকায় লোকজন এসে আমাদের উদ্ধার করে এবং ফাহাদকে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান জানান, ঘটনাস্থল পরিদর্শন ও একটি বোমা উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..