শার্শায় এইডস সচেতনতায় করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)’র যশোর সংযোগ প্রকল্পের আয়োজনে এইডস ও এর প্রতিকারের লক্ষে সাধারণ মানুষকে সচেতনতায় করনীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সকালে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিএসটিসির সংযোগ প্রকল্পের জেলা সমন্ময়কারী সৈয়েদা নুরে নাবিলা তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ অশোক কুমার সাহা।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী মেডিকেল সার্জেন্টসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত জনসাধারণ।
পিএসটিসির সংযোগ এর বিভিন্ন কর্মকান্ডের উপর তথা এইডস ও এর সংক্রামনের হাত থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা ও দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন অতিথিরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পিএসটিসির ফিল্ড সুপার ভাইজার উৎপল রায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।