শার্শার হাড়িখালী সড়কের বেহালদশা জনদূর্ভোগ চরমে

মোঃ আবু বকর ছিদ্দিক, শার্শা (যশোর) প্রতিনিধি ॥ উলাশী ইউনিয়নের হাড়িখালী হতে মাটিকুমরা রাস্তাটির বেহালদশা। অবৈধ ইট ভাটার মালিকদের হাতে জিম্মি এলাকাবাসী। যশোর জেলার শার্শা উপজেলার হাড়িখালি থেকে মাটিকুমরা পর্যন্ত রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পরেছে।

রাস্তাটির অধিকাংশ জায়গায় কাপেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রায় বছরের পর বছর অচাল হয়ে পরেছে। এবং গতকাল শুক্রবার রাতে বৃষ্টিতে আরও মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে জনদূর্ভোগ। এই রাস্তাটি বর্তমানে হেটে চলাও কষ্টসাধ্য ব্যাপর। স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘ দিন ধরে এ রাস্তাটি দিয়ে অবৈধ ইটের ভাটার মাটির ও ইটের ট্রাক অবাদে চলাচলের ফলে কম প্রশাস্থর রাস্তাটি খানা খন্দে পরিণত হয়েছে। এতে করে স্কুলগামী কমলমতি ছাত্র- ছাত্রীদের দূর্র্ভোগ আরও চরমে। এর ফলে শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষোপ প্রকাশ করে। অভিভাবক ও এলাকাবাসী আরও বলেন, রাস্তাটি অচলাবস্থার কারণে দীর্ঘ যানজট সহ কখনো কখনো দূর্ঘটনার কবলে পরে পথচারীরা। এই এলাকার অবৈধ ইট ভাটার মালিকরা স্থানীয় নেতা সহ জনপ্রতিনিধিদের ম্যানেজ করে এ এলাকাকে মানুষের বসবাসের অযোগ্য করে তুলছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, এই ব্যস্ততম রাস্তাটি গর্তে গর্তে ভরে গেছে, এবং বৃষ্টিতে রাস্তাটি কাদা আর পানিতে হাবুডুবু খাচ্ছে।

এই অবৈধ ইট ভাটার ট্রাক ও মৃত্যু ফাদ হিসাবে পরিচিত এই রাস্তাটি সংস্কারণের অভাবে ব্যাহত হচ্ছে কমলমতি শিশুদের শিক্ষা ব্যবস্থা। এমতাবস্থায় এই রাস্তাটির গুরুত্ব বিবেচনা করে ও কমলমতি শিশুদের এবং এলাকাবাসীর ভবিষৎ বিবেচনা করতে শার্শা উপজেলা সংসদ সদস্য শিক্ষানুরাগী আলহজ্ব শেখ আফিল উদ্দীন ও যথাযথ কতৃপক্ষের শুদৃষ্টি কামনা করছে অসহায় এলাকাবাসী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।