× Banner
সর্বশেষ
৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আঞ্চলিক প্রতিনিধি

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
খেলাধুলার বিকল্প নেই

জেলার গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম খেলাধুলা। একটা শিশুকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অতি জরুরী। কারন শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই।

গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ৪৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরও বলেছেন, খেলাধুলা করতে হলে ভাল পরিবেশ গড়ে তোলা দরকার। ভালো পরিবেশে খেলাধুলা করতে পারলে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতিও মনোযোগী করে তোলা যায়। খেলাধুলা কেবল শারীরিক ও মানসিক উপকারের জন্যই নয়; একটা মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোন বিকল্প নেই।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরিদর্শক খান মো. রফিকুল ইসলাম হেলাল, পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. গোলাম আজম, নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. জামাল উদ্দিন ফকির, জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টুসহ অন্যান্যরা। সবশেষে অতিথিরা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী এবং শ্রেনী উত্তরণ মেধা পুরস্কার বিতরণ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..