সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুর জেলা স্টেডিয়ামে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড প্রথম বিভাগ রাত্রীকালিন ফুটবল লীগ অনুষ্ঠিত হয়েছে। এ ফুটবল লীগে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদকের বিরুদ্ধে। সাইফুর রহমান রাজ্জাক শরীয়তপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হয়েও শরীয়তপুর একাদশের টিম ম্যানেজার হয়ে নিজের দলকে বিজয়ী করতেই নানা পদক্ষেপ ও ম্যাচ পাতাচ্ছেন বলেই ফুটবল লীগ পরিচালনাকারী রেফারিদের অভিযোগ।
রেফারিদের অভিযোগ শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ থাকে নাই। অভিযোগ গড়িয়েছে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাদবর সহ অনুলিপি প্রেরণ করা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতি টিম-৯৮সহ নিজ দপ্তরে সংরক্ষন করেছে।
টিম-৯৮ কে ইচ্ছাকৃত ভাবে বাদ দেয়ার জন্য ৯ জুলাই এর শরীয়তপুর একাদশ ও আটং একাদশের খেলায় ফিক্সিং করে শরীয়তপুর একাদশের টিম ম্যানেজার পৌর কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক সাইফুর রহমান রাজ্জাক। এটাও জানা যায় টিম-৯৮ এর সাধারণ সম্পাদকের লিখিত অভিযোগ থেকে।
টিম-৯৮ এর ম্যানেজারের সাথে আলাপ কালে জানায়, সাইফুর রহমান রাজ্জাক জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক হয়েও শরীয়তপুর একাদশের টিম ম্যানেজার হয়েছে। যাহা বিধি বহির্ভূত। তার পরেও তিনি ম্যাচ ফিক্সিং করে টিম-৯৮ এর বিপক্ষে অবস্থান করছে। টিম-৯৮কে পরাজিত করতেই জেলা ফুটবল ফেডারেশন সভাপতি ও ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাজ্জাক ম্যাচ ফিক্সিং করেছে।
৯ আগস্টের খেলা পরিচালনাকারী রেফারী, সহকারী রেফারীদের ও চতুর্থ রেফারীদের বক্তব্যে জানা যায়, ৯ আগস্টের খেলায় অংশগ্রহনকারী দল শরীয়তপুর একাদাশ ও আটং একাদশ খেলা শুরুর প্রথম মিনিট থেকে ৮০ মিনিট পর্যন্ত পাতানো খেলা খেলে। খেলা চলাকালে আটং একাদশের পাবেল মুন্সী শরীয়তপুর একাদশের স্ট্রাইকারের জার্সি টেনে ধরে। এ অপরাধে পাবেলকে লাল কার্ড দেখানো হয়। আমরা পাতানো খেলার প্রতিবাদ ও নিন্দা জানাই। কর্তৃপক্ষের নিকট আবেদন করেছি ৯ আগস্টের খেলা পুনঃরায় দেয়ার ব্যবস্থা গ্রহনের জন্য।
ফুটবল খেলা দেখে শরীয়তপুর সদর হাসপাতলের আবাসিক মেডিকেল অফিসার শেখ মোস্তফা খোকন বলেন, আমি একজন সাধারণ দর্শক হিসেবে স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে যাই। টিম-৯৮ ১০ গোলে আঙ্গারিয়া একাদশকে পরাজিত করতে পারত। খেলার মাঠে দায়িত্বরত অনেকে পরামর্শ দিয়ে মধ্যবর্তী সময় আঙ্গারিয়া একাদশকে খেলার মাঠ থেকে তুলে নেয়। ৯ আগস্টের খেলা সম্পূর্ণ পাতানো তা সকল দর্শক অনুবভ করছে। এ শুধু শরীয়তপুর একাদশ ও আটং একাদশকে ফাইনালে নেয়ার জন্যই করা হয়েছে।