শরীয়তপুরের সখিপুরে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের সখিপুরের উত্তর তারাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে আব্বাস আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উত্তর তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ আহম্মেহ বেপারীর সভাপতিত্বে ও সখিপুর থানা যুবলীগের আহবায়ক খালেক খালাসীর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক ছিলেন, সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান সিকদার। প্রধান বক্তা ছিলেন, সখিপুর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার। সম্মেলনে উসমান মোল্যাকে সভাপতি ও মনোয়ার সরকারকে সাধারন সম্পাদক করে উত্তর তারাবুনিয়া স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও সৈয়দ আহম্মেদ টুকু বেপারীকে সভাপতি ও দেলোয়ার মাঝিকে সাধারন সম্পাদক করে উত্তর তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি, স্বপন আসামীকে সভাপতি ও ফাহিম প্রধানিয়াকে সাধারন সম্পাদক করে উত্তর তারাবুনিয়া ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য আবুল হাসেম দেওয়ান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ তকি, সখিপুর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি এমএ কাইয়ুম পাইক, জিতু মিয়া বেপারী, কহিনুর সুলতানা দোলা, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বালা, মোজাম্মেল হক মোল্যা, কামরুজ্জামান মানিক সরদার, দপ্তর সম্পাদক নাসির সরদার, ধর্ম সম্পাদক ইউনুস আলী মোল্যা, উত্তর তারাবুনিয়া ইউপি চেয়ারম্যান ইউনুস সরকার।

বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব আলাউদ্দিন আহমেদ, সখিপুর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল আহম্মেদ পলাশ, স্বেচ্ছাসেবক লীগের আসাদুজ্জামান খোকন বেপারী, যুগ্ম আহবায়ক ওয়াসিমুজ্জামান বেপারী, ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার, সাধারন সম্পাদক ইমরান বেপারী প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।