× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

আরিফ মোল্ল্যা

মাঠের মাঝে শাহীনের রহস্য ঘেরা বাংলো

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
শাহীনের রহস্য ঘেরা বাংলো

চারদিকে ঝোপ-ঝাড়। কাটা তারের বেড়া। মাঝ মাঠে একটি বাংলো। শহর থেকে বিদ্যুতের লাইনও গেছে ওই বাংলোতে। আক্তারুজ্জামান শাহীন বাংলোটি প্রায় ১২ বছর আগে নির্মাণ করেছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের মাঠের মাঝে। শাহীন মাঝে মধ্যে এসে থাকতেন এই বাংলোতে। নির্জন এলাকার এই বাংলোতে শাহীন তার ব্যবসায়িক পার্টনার ও বন্ধু বান্ধবদের নিয়েও মিটিং সিটিং করতেন। পুরো রহস্যঘেরা শাহীনের এই বাংলোটি। বাংলোর চারপাশে অসংখ্য সিসি ক্যামেরা বসানো রয়েছে। শাহীন পুর্ববাংলার কমিউনিস্ট পার্টি লাল পতাকার প্রধান টুটুল ডাক্তারের আপন চাচাতো ভাই। টুটুল ডাক্তার বেশকিছুদিন আগে ক্রসফায়ারে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সরেজমিন গেলে দেখা যায় মাঠের মাঝখানে একটি বাংলো। প্রবেশ করার মাত্র একটি রাস্তা। মুল গেইটে তালা ঝুলানো রয়েছে। ভিতরে ঢুকা সম্ভব হয়নি। এমপি আনার হত্যাকান্ডের পর থেকেই বাংলোটিতে আর কেউ নেই। এই বাংলো নিয়ে কথা হয় এলাকার লোকজন ও তার ভাই কোটচাঁদপুর পৌর মেয়র সহিদুজ্জামান সেলিমের সাথে।

এলাঙ্গী গ্রামের আব্দুস সাত্তারের সাথে তিনি জানান, দীর্ঘ ১০/১২ বছর আগে আক্তারুজ্জামান শাহীন এই বাংলোটি নির্মাণ করেছেন। এখানে কি হয় আমরা জানি না। মাঝে মধ্যে দেখি গাড়িতে করে লোকজন আসা যাওয়া করে। গাড়ির মধ্যে কারা থাকে তাও বলতে পারবো না। বাইরে থেকে অনেক সময় রাতে ঢোলের আওয়াজ শুনা যায়। তারা ওখানে মিটিং করে। গ্রামের লোকমান হোসেন, লিয়াকত আলী একই কথা বলেন। বাংলোর ভিতরে কাউকে যেতে দেয়না। ফলে বেশি কিছু আমার বলতে পারবো না।

গ্রামের সাইফুল ইসলাম জানান, শাহীন প্রায়ই এই বাংলোতে এসে থাকতেন। তার সাথে লোকজনও থাকতেন। এই বাংলোটি ২৭ বিঘি জমি নিয়ে করা হয়েছে।

গ্রামের আরিফ হোসেন জানান, মাঠের মাঝে এই স্থানে ইটের ভাটা ছিল। ভাটা তুলে দিয়ে কাটা তারের বেড়া দিয়ে বাংলো করা করেছেন শাহীন।

শাহীনের ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম জানান, শাহীন আমার ছোট ভাই। সে আমেরিকা থেকে বাড়ি আসে মাঝে মাঝে। আমার পৌর নির্বাচনের সময় এসে বেশকিছুদিন ছিল। নির্বাচন শেষে আবার চলে যায়। গত রমজানের আগে এসেছিল এখানে এস সে তার বাংলোতে থাকে চলে যাওয়ার আগে বাড়ি এসে একবার দেখা করে যায়।

এমপি আনারের সাথে শহীনের কতদিনের বন্ধুত্ব জানতে চাইলে তিনি বলেন, শাহীন মেরিন ইঞ্জিনিয়ার। লেখাপড়ার চলাকালীন তাদের বন্ধুত্ব ছিলনা। এখন আমেরিাকর নাগরিক। আমেরিকা চলে গিয়ে ব্যবসা বাণিজ্য করার সময় থেকে বছর দশেক হবে তাদের বন্ধুত্ব হয়েছে। শাহীন কি ব্যবসা করতো তিনি জানেন না। শাহীনের এই বাংলোতে সুইমিং পুল, ক্রিকেট, গল্বসহ জীমের ব্যবস্থা আছে। তাদের নিজস্ব বাবুর্চি আছে বলে তিনি জানান। এখানে কারা মিটিং সিটিং করে তিনি জানেন না। তিনি বলেন, শাহীন এই বাংলো ছাড়াও আমেরিকা থেকে এসে ঢাকার গুলশানের একটি ভাড়া বাড়িতে থাকেন। তিনি বর্তমানে বসুন্ধরায় নতুন বাড়ি করছেন।

নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন জানান, শাহীন পুর্ববাংলার কমিউনিস্ট পার্টি লাল পতাকার প্রধান টুটুল ডাক্তারের আপন চাচাতো ভাই। টুটুল ডাক্তার বেশকিছুদিন আগে ক্রসফায়ারে নিহত হয়েছেন। তার অবৈধ ব্যবসা আছে। ওই ব্যবসার কারনে এমপি আনারের সাথে তার সম্পর্ক।

এদিকে আক্তারুজ্জামান শাহীন সম্পর্কে এলাকার লোকজন মুখে কুলুক এটেছে। কেউ তার সর্ম্পকে মুখ খুলতে নারাজ।


এ ক্যটাগরির আরো খবর..