কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত 

কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত 
বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস
সচেতনতা বৃদ্ধি করি, মানব পাচার প্রতিরোধ করি, নিরাপদ সমাজ গড়ে তুলি এই প্রতিপাদকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইসিসিআর প্রকল্পের সহযোগীতায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাধাগঞ্জ ইউনিয়নের ছিকুটিবাড়ি উমাচরণ সর্বজনীন  মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত রাধাগঞ্জ ইউনিয়ন সামাজিক সুরক্ষা কমিটি ও জাগ্রত কিশোর কিশোরী ক্লাবের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা সমাজ সেবা অফিসার সাধন বল।
ইসিসিআর প্রকল্পের প্রজেক্ট অফিসার প্রবাল সাহার সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর অধিকারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রুরাল মাইক্রোডিটের এরিয়া ম্যানেজার দিপক কীর্তনীয়া, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি মানবপাচার প্রতিরোধে সচেতনতা তৈরির গুরুত্ব তুলে ধরে বলেন, সমন্বিত উদ্যোগ, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ সমাজকে সচেতন করাই পারে মানবপাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।#

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।