× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলাভবনে কবিতা পাঠের আসর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

রাজশাহী, ১১ জুলাই:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনে কবি আল মাহমুদ’র জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় আলোচনা ও নিবেদিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

শব্দকলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর এবং শব্দকলার চেয়ারম্যান, কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ। প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি জাকির আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাবি ভাষা বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ কামাল উদ্দিন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আতাউল্যাহ, আইন বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ সাহাল উদ্দিন, চারুকলা বিভাগের প্রফেসর ড. এএইচএম তাহমিদুর রহমান, বিশিষ্ট গবেষক জিল্লুর রহমান প্রমূখ।

বক্তাগণ বলেন, আল মাহমুদ একজন কবি, তাঁকে কবিতার বিচারে মূল্যায়ন করতে হবে। তিনি বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ভাষা ও বিশ্বাসকে তিনি কবিতায় তুলে এনেছেন স্বকীয় ঢঙে। কবিতাকে জীবনের অর্থ এবং জীবনকে কবিতার অর্থ হিসেবে দেখেছেন তিনি। শব্দচয়ন, বাক্যগঠন, উপমা-উৎপ্রেক্ষা এবং চিত্রকল্প বিনির্মাণে আল মাহমুদ স্বকীয় ধারা নির্মাণে সফল হয়েছেন। তাঁর আধ্যাতিক চেতনা, প্রেম-দ্রোহ এবং স্বপ্নজয়ের প্রেরণা পাঠককে নতুন কল্পনায় ভাসিয়ে নিয়ে যায়। তাঁর শব্দভাষা এবং দেশজ চেতনার কারণে স্বমহিমায় ভাস্বর হয়ে থাকবেন মানুষের হৃদয়ে।

অনুষ্ঠানে কবি তানিয়া আনজু, মনোয়ারা নিপা, ফাহমিদা আকতার, জোহরা আকতার, মেসবাহুল ইসলাম, মুহাম্মদ আসিফসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ কবি-সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীগণ নিবেদিত কবিতা পাঠের পাশাপাশি কবি আল মাহমুদের কবিতা থেকেও আবৃত্তি করেন।


এ ক্যটাগরির আরো খবর..