× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

মেহেরপুরে চাকুরি জাতীয়করণের দাবিতে এক্সট্রা মোহরার (নকল নবিস) এ্যাসোসিয়েশন’র কলম বিরতি

admin
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর:চাকুরি জাতীয়করণের দাবীতে ১৮ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত অর্ধ দিবস এবং ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত পূর্ণ দিবস কলম বিরতির ঘোষনা দিয়েছে এক্স্ট্রা মোহরার (নকল নবিস) এ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখা।

সোমবার সকাল ১০ টা থেকে কলম বিরতি কার্যক্রম পালন করে আসছেন তারা। এ দিন দুপুর সাড়ে ১২ টার দিকে মেহেরপুর সাব রেজিস্ট্রি অফিসের হল রুমে নকল নবিসদের দাবি-দাওয়া সম্বলিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় এক্স্ট্রা মোহরার (নকল নবিস) এ্যাসোসিয়েশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান হিরনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা শাখার সাধারন সম্পাদক জাহিদ হোসেন পিয়াস, সহ-সভাপতি আঃ সবুর, হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক ফিরোজ খান, মহিলা বিষয়ক সম্পাদিকা রুজিফা আক্তার, সদস্য সাবিয়া,আঃ মোমিন, তানিয়া, লিলিফা, শিরিনা,রাজিয়া সহ এক্স্ট্রা মোহরার (নকল নবিস) এ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা আলোচনা সভায় অংশ গ্রহন করেন।
এসময় এক্স্ট্রা মোহরার (নকল নবিস) এ্যাসোসিয়েশনের মেহেরপুরে জেলার সভাপতি মিজানুর রহমান হিরন বলেন, দীর্ঘ দিন ধরে নকল নবিসরা রেজিস্ট্রি অফিসে কাজ করে আসছেন। এজন্য তারা যে সম্মানি পান তা পর্যাপ্ত নয়। আবার মাসের পর মাস সম্মানি বন্ধ থাকার পর এক সাথে সম্মানি পান।

ফলে পরিবার পরিজনদের নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাদের। দীর্ঘ কয়েক বছর ধরে চাকুরী জাতীয়করণের দাবী করে আসছেন তারা। দাবী পূরন করা না হলে আগামীতে আরো কঠর কর্মসূচীর হুশিয়ারি দেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..