শরীয়তপুরের বন্যা ও নদী ভাঙ্গন কবলিত মানুষের পাশে ঢাবির কীর্তিনাশা

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার ছাত্রছাত্রীদের সংগঠন “কীর্তিনাশা” এর পক্ষ থেকে শরীয়তপুর জেলার বন্যা ও নদী ভাঙ্গন কবলিত মানুষের মাঝে নগদ অর্থ সাহায্য প্রদান করা হয়েছে।

শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগ মাষ্টার দ্যা সূর্য সেন হল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ ফারুক আহম্মেদ তালুকদারের নেতৃত্বে বন্যায় কবলিত ভাঙনের কবলিতদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কীর্তিনাশার সভাপতি রাকিব হাসান এবং কীর্তিনাশার সাধারন সম্পাদক সাইদুর রহমান উজ্জলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার ২০-২৫ জন ছাত্রছাত্রী সারাদিনব্যাপী জেলার পূর্ব নাওডোবা, জাজিরা, বিলাশপুর, বড় কান্দি, কুন্ডেরচর ও কলমির চর ইউনিয়নে বন্যা ও নদী ভাঙ্গন কবলিত মানুষের মাঝে নগদ অর্থ সাহায্য বিতরন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ ফারুক আহম্মেদ তালুকদার বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীরা কীর্তিনাশার মাধ্যমে শরীয়তপুর জেলার বন্যা ও নদী ভাঙ্গন কবলিত মানুষের মাঝে নগদ অর্থ সাহায্য প্রদান করতে পেরে অত্যন্ত আনন্দিত। তবে আরো বেশী পরিমানে সাহায্য দিতে পারলে আরো বেশী ভালো লাগতো। তিনি  শরীয়তপুরের প্রবাসী ও শহরে অবস্থিত ধনাঢ্য ব্যক্তিদের এই ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ করেন এবং নদী ভাঙ্গন রোধে সরকারকে দীর্ঘ স্থায়ী পরিকল্পনা গ্রহনের অনুরোধ করেন। প্রয়োজনে পদ্মা সেতু প্রকল্পের আওতায় নদী শাসনের পরিমান বাড়ানোর অনুরোধ করেন। কীর্তিনাশার সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত সকলকে সাহায্য সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।