৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ রবিবার বেলা ১২.০০ ঘটিকায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের আয়োজনে ৪টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ১ম পর্বে কামারখালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। উক্ত খেলাটি শুভ উদ্ভোধন করেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হক কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এম.এ মান্নান (মন্নু), কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ৫নং ওয়ার্ডের সভাপতি ও ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান মোল্যা, ৫নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান মোল্যা, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবিএম মিরোজ (বুলু), ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ (জামাল), ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফরিদ হোসেনসহ প্রমুখ। প্রথম পর্বে কামারখালী উচ্চ বিদ্যালয় বনাম বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ফুটবল খেলা শুরু হয়। এর মধ্যে কামারখালী উচ্চ বিদ্যালয়ের ২-০ গোলে বীরশ্রেষ্ঠ স্কুলকে পরাজিত করে। পরে দয়ারামপুর এবং চরগয়েশপুর উচ্চ বিদ্যালয়ের খেলা শুরু হয়। এর মধ্যে দয়ারামপুর ২-১ গোলে চরগয়েশপুরকে পরাজিত করে। এর পরে ২য় পর্বে ফাইনাল খেলা শুরু হয় কামারখালী উচ্চ বিদ্যালয় এবং দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ের সাথে  এর মধ্যে ২-০ গোলে কামারখালী উচ্চ বিদ্যালয় দয়ারামপুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হন। তারপর বিজয়ী দল এবং রানার দলকে ট্রফি পুরস্কার বিতরন করে খেলাটি শেষ করেন। সবশেষে দর্শক শিক্ষক মন্ডলী ছাত্র-ছাত্রী এবং অভিভাবক গণ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন। খেলা সঞ্চালনে ছিলেন মোঃ ইফতেখারুজ্জামান (নিক্সন) এবং বাবু দুলাল কুমার মিত্র। খেলা আয়োজনে ছিলেন উপজেলা স্কুল ও মাদ্রাসা শিক্ষক ক্রিড়া সমিতি মধুখালী ফরিদপুর। অত্র স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দিন সমাপনী বক্তব্য দিয়ে খেলা শেষ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।