বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন সেবা প্রদানকারীদের পিপিই বিতরণ

বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন সেবা প্রদানকারীদের পিপিই বিতরণ
মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ বৈশ্বিক করোনা সংক্রমণ রোধে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বিভিন্ন সেবা প্রদানকারীদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে।
রবিবার (৩ মে) সকালে শার্শা ও বেনাপোলে জীবনের ঝুঁকি নিয়ে মানবসেবায় নিয়োজিত কর্মি ও সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের মাঝে এ পিপিই তুলে দেওয়া হয়।
এসময় বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন ও দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন রাব্বি নিজ উদ্যোগে, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস, বেনাপোল ফায়ার সার্ভিস অফিস, বেনাপোল পোর্টথানা, বন্দরে নিয়োজিত আনসার ক্যাম্প, আইন-শৃংখলায় নিয়োজিত বিশেষ শাখা, সাংবাদিক ও ডাক্তারসহ বিভিন্ন সেবামুলক প্রতিষ্ঠানে এ পিপিই বিতরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।