× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

পিআইডি

লালনের আদর্শে অন্যায় ও অবিচারমুক্ত জীবন ধারণ করতে হবে -উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
লালনের আদর্শে অন্যায় ও অবিচারমুক্ত

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, লালনের আদর্শে অন্যায় ও অবিচারমুক্ত জীবন ধারণ করতে হবে। সাঁইজ্বী যে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আমাদের মনকে ঠিক রাখতে বলেছেন, তা নিজেদের জীবনে ধারণ করতে হবে। আমরা যদি মনকে সৎ পথে রাখতে পারি সমাজে অন্যায় ও অবিচার ঘটবে না।

উপদেষ্টা আজ কুষ্টিয়ার কুমারখালীতে লালন একাডেমি প্রাঙ্গণে নবপ্রাণ আখড়াবাড়িতে ফকির লালন সাঁইজীর ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘দোহাই তোমার মনকে আমার লও গো সুপথে’-শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আমাদের তরুণ শিক্ষার্থীরা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। তাদের অনেকেই এখনো আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সরকারের অনেক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই প্রয়োজনীয় কাজগুলো করার চেষ্টা করছে সরকার।

উপদেষ্টা আরো বলেন, ফকির লালন সাঁইজীর তিরোধান দিবসকে জাতীয় পর্যায়ে ঘোষণা করার পেছনে সরকারের ইচ্ছা ছিল। তিনি বলেন, অনেকেই লালন ভক্ত হিসেবে প্রতি বছর কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন সাঁইজির ধামে আসেন। এর রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না। লালনকে দলীয়ভাবে বিভক্ত করার অপচেষ্টা করা হয়েছিল। লালন ছিলেন মানুষের, সাধারণ মানুষেরই তিনি রয়ে গেছেন। তাই আমাদের দায়িত্ব লালনের দর্শন ও আদর্শকে রক্ষায় কাজ করে যাওয়া। তিনি আরো বলেন, আমরা যেন লালনের গান যথাযথভাবে পরিবেশন করতে পারি, সে চেষ্টায় থাকতে হবে। গান গাওয়ার সময় শিল্পীরা যেন লালনের কথা ও সুরে ভুল না করেন-এ বিষয়ে সচেতন থাকা জরুরি। নবপ্রাণ আখড়াবাড়িতে শিল্পীদের সঠিক তাল ও লয়ে গান শেখানো হয়, যেন লালনের ভক্তি ও দর্শনে কোনো বিকৃতি না ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..