× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

ডেস্ক

আগামী ২০২৫ সালের মধ্যে লাখ শিক্ষক নিয়োগের পরিকল্পনা

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
অনলাইনে বদলি কার্যক্রম চালু
লাখ শিক্ষক নিয়োগের পরিকল্পনা

আগামী ২০২৫ সালের মধ্যে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে প্রায় ১ লাখ নিয়োগের পরিকল্পনা নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ জন্য কয়েক ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আমরা প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদের তথ্য সংগ্রহ করছি। এখনও সব তথ্য পাইনি। তথ্য পেলে আমরা আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব।

ফরিদ আহাম্মদ জানান, এ জন্য আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি। এ পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে আমরা এক লাখ শিক্ষক নিয়োগ দেব। এ নিয়োগ কয়েকটি ধাপে দেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জানান, চলতি ফেব্রুয়ারি মাসে প্রায় ৭ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। এ বিজ্ঞপ্তির কাজ চলছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। ৩২ হাজার ৫৭৭টি পদের কথা বলা হলেও আরও ৫ হাজার যুক্ত করে ফল প্রকাশ করা হয়।

নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হয়। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন উত্তীর্ণ হন।

২০২২ সালে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৩৭ হাজার ৫৭৪ জনকে নিয়োগ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের শুরুর দিকে আরও সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিষয়ে জানিয়েছে মন্ত্রণালয়টি।


এ ক্যটাগরির আরো খবর..