× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ

লন্ডন ছেড়ে দিচ্ছে ইউনিলিভার!

admin
হালনাগাদ: শনিবার, ১৭ মার্চ, ২০১৮

আন্তর্জাতিক-অর্থনীতি ডেস্কঃ খাদ্য ও ভোক্তাপণ্য জায়ান্ট ইউনিলিভার লন্ডন থেকে তাদের প্রধান কার্যালয় সরিয়ে নিচ্ছে। কোম্পানিটি বলছে, তারা নেদারল্যান্ডসে তাদের একক ভিত্তি গড়তে এবং আরও সক্রিয় হতে এই উদ্যোগ নিচ্ছে।যুক্তরাজ্য সরকার যখন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যেতে তল্পিতল্পা গোছাচ্ছে, ঠিক তখনই বিশ্বের বৃহত্তম বহুজাতিক কোম্পানিটি এই উদ্যোগ নিচ্ছে।এ সিদ্ধান্তটি ব্রিটিশ সরকারের জন্য নেতিবাচক হতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

ইউনিলিভার জানিয়েছে, ব্যবসাকে তারা তিন ক্যাটাগরিতে সমন্বয় করবে। ক্যাটাগরিগুলো হলো বিউটি অ্যান্ড পারসোনাল কেয়ার, হোম কেয়ার এবং ফুডস অ্যান্ড রিফ্রেশমেন্ট।প্রতিষ্ঠার সময় থেকে কোম্পানিটির নাম ইউনিলিভার ছিল না। ১৯৩০ সালে নেদারল্যান্ডসের কোম্পানি ‘মার্জারিন ইউনি’ এবং ব্রিটিশ কোম্পানি ‘লিভার ব্রাদার্স’ মিলে যৌথভাবে মিলে তৈরি করে ইউনিলিভার।

শঙ্কা নেই চাকরিজীবীদের

প্রধান কার্যালয় সরানো হলেও এতে কোনো কর্মীর চাকরি হারানোর শঙ্কা নেই। কোম্পানিটি বলছে, যুক্তরাজ্যে ইউনিলিভারের ৭ হাজার ৩০০ কর্মী আছে। অন্যদিকে নেদারল্যান্ডসে আছে ৩ হাজার ১০০ কর্মী। এই সিদ্ধান্তের ফলে কোনো কর্মীর চাকরি খোয়া যাবে না বলেও আশ্বস্থ করেছে প্রতিষ্ঠানটি। তবে লন্ডন, আমস্টারডাম ও নিউইয়র্কের স্টক মার্কেটে কোম্পানিটি তালিকাভুক্ত থাকবে।

উল্লেখ্য, রটারডামভিত্তিক ইউনিলিভারের অধীনে বিশ্বব্যাপী ১ লাখ ৬৯ হাজার মানুষ কাজ করছে। বহুজাতিক এ প্রতিষ্ঠানটির ৪০০টিরও বেশি ব্র্যান্ড বাজারে আছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো— ডাভ বিউটি প্রডাক্টস, নর সুপ, লিপটন চা, ম্যাগনাম আইসক্রিম ও মারমাইট।

বিশ্বজুড়ে জনপ্রিয় এ সংস্থাটি শুধু গেলো বছরেই নিজেদের ঘরে মুনাফা তুলে ৬৫০ কোটি ইউরো (৮০৫ কোটি ডলার)।


এ ক্যটাগরির আরো খবর..