× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

স্টিফেন হকিংকে নিয়ে একি নেইমারের!

admin
হালনাগাদ: শনিবার, ১৭ মার্চ, ২০১৮

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং গত বুধবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ৭৬ বছর বয়সী এ মহান বিজ্ঞানীর পরলোকগমনে গোটা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। তাকে সম্মান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম পোস্ট দিচ্ছেন আবালবৃদ্ধবণিতা।

ব্যতিক্রম নন ফুটবল সেনসেশন নেইমারও। হুইলচেয়ারে বসে হকিংকে অনুকরণ করে পোজ দেয়া একটি ছবি টুইটারে পোস্ট করেছেন তিনি। অবশ্য সম্মান জানাতেই এ অভিনব পন্থার অবলম্বন তার। এর ক্যাপশনে ব্রাজিল যুবরাজজুড়ে দিয়েছেন হকিংয়ের বিখ্যাত সেই উক্তি- ‘সবসময় ইতিবাচক মনোভাব রাখতে হবে। যে কোনো পরিস্থিতিতে নিজের সেরাটা বের করে আনতে হবে।’

সম্প্রতি মার্সেইয়ের বিপক্ষে পিএসজির হয়ে খেলতে গিয়ে ডান পায়ে চোট পান নেইমার। এতে তার পায়ের পাতার হাড় ভেঙে যায়। সদ্য এর সফল অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি রিও ডি জেনিরোও নিজের বিলাসবহুল বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। চোটের কারণে তাকে কিছুদিন হুইলচেয়ারের সাহায্য নিতে হয়েছে।
আর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ‘মোটর নিউরন’নামে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন হকিং।

জীবনের বেশিরভাগ সময়ই তাকে হুইলচেয়ারেই কাটাতে হয়েছে। হাঁটাচলা তো দূরে থাক, নড়াচড়াও করতে পারতেন না। কথা বলতে কম্পিউটারের সহায়তায়। তা সত্ত্বেও মানবসভ্যতার কল্যাণে কাজ করে গেছেন তিনি।

এতেই ঘটেছে যত বিপত্তি। সারাজীবন বিজ্ঞান সাধনায় ব্রতী এ রকম একজনের মৃত্যুর ঠিক পরদিন এমন ছবি পোস্ট করায় সেলেকাও স্ট্রাইকারের ‘কাণ্ডজ্ঞান’ নিয়েই প্রশ্ন তুলেছেন সবাই।

একজন মন্তব্য করেছেন, নেইমার! কোনো নৈতিকতা বা সহানুভূতি নেই৷ তার সব সম্পদ বিনষ্ট হয়ে যাক। এমন কাণ্ডের জন্য কম করে হলেও ১০ বছর জেল হওয়া উচিত। গাভ্রিয়েল খুব সাদামাটাভাবে এর ধিক্কার জানিয়েছে, লজ্জাকর। মাইক ও মন্তব্য, সপ্তাহের সেরা ইডিয়ট নেইমার। গ্র্যান্ট ওহেল লিখেছেন, আলোচনায় থাকতে চাও, ঠিক আছে। তবে এভাবে ঠিক নয়।

সাম্বা সুপারস্টারকে দ্রুত সেই পোস্ট মুছে দেয়ার অনুরোধ করেছেন সবাই। লুকাস লিখেছেন, মাই গড! নেইমার, আমার ছেলে, এটি মুছে দাও বাবা। একজন বলেছেন, তোমার ক্লিন ইমেজ ধরে রাখার জন্যই তা মুছে দেয়া দরকার।


এ ক্যটাগরির আরো খবর..