লঞ্চঘাটে পল্টুন বিচ্ছিন্ন হয়ে পদ্মায় তিন লঞ্চডুবি, অনেক যাত্রী নিখোঁজ

শরিয়তপুর প্রতিনিধিঃ  শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ওয়াপদা লঞ্চঘাটে পল্টুন বিচ্ছিন্ন হয়ে তিনটি লঞ্চ ডুবে গেছে।  লঞ্চ তিনটি হলো, মৌচাক-৪, মহানগরী, নড়িয়া-১।

আজ সোমবার ভোরের দিকে স্রোতের তোড়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) পল্টুনে নোঙর করা তিনটি লঞ্চ ডুবে যায়। ওই ঘটনার পর তিন লঞ্চে থাকা বেশ কয়েকজন কর্মী নিখোঁজ রয়েছেন।

জানা যায়, ভোর পাঁচটার দিকে হঠাৎ করে ভাঙন ও স্রোতের টানে ঘাট থেকে পল্টুন বিচ্ছিন্ন হয়ে তিনটি লঞ্চ স্রোতে ভেসে গিয়ে নদীতে তলিয়ে যায়। এই তিনটি লঞ্চে প্রায় ২৫ জন কর্মী ছিলেন।

নড়িয়া থানার ওসি আসলামউদ্দীন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘাটে পৌঁছে লঞ্চগুলোর ভেতরে থাকা কর্মীদের অবস্থান জানার চেষ্টা করছে। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলকেও খবর দেয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।