আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের প্রতিরোধকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মন্তব্য করে মিয়ানমারের চলমান গণহত্যা, নির্বিচারে ধর্ষণ ও বাড়িঘরে আগ্নিসংযোগের ঘটনায় সুচিকে সমর্থন করেছে সৌদি আরবের গণমাধ্যম।
সৌদি আরবের দৈনিক পত্রিকা আল-শার্ক, আল-আওসাত পত্রিকা দুটির নিবন্ধে বলা হয়েছে, সুচি সরবার যথাসাধ্য চেষ্টা করছে। সুচি বলেছেন, তার সরকার রাখাইনে সবাইকে রক্ষায় সর্বাত্মক চেষ্টা করছেন।
রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারে যে গণহত্যা, নির্বিচারে ধর্ষণ ও বাড়ি ঘরে অগ্নিসংযোগ চলছে, তার জন্যে নিন্দা না জানিয়ে বরং দেশটির স্টেট কাউন্সিলর অং সাং সুচিকে সমর্থন করেছে এই পত্রিকা দুটি।
সৌদি আরবের এ দুটি পত্রিকায় রোহিঙ্গা মুসলমানদের সন্ত্রাসী বলে উল্লেখ করা হয়েছে। এ দুটি পত্রিকা লন্ডন, বৈরুত ও রিয়াদ থেকে প্রকাশিত হয়। সুচিকে সমর্থন জানিয়ে পত্রিকা দুটি বলে মিয়ানমারের এই নেত্রী তার দেশে সন্ত্রাস দমনে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। মিয়ানমার সরকারের প্রতিও সমর্থন জানায় পত্রিকা দুটি।
পত্রিকা দুটির নিবন্ধে আরো বলা হয়, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমরা যে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে তারা সন্ত্রাসী।
তথ্যসূত্রঃ আইইউভিএম প্রেস


