লখনউ বিক্ষোভে ১১ জনের মৃত্যু, যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে চলমান আন্দোলন ক্রমেই সহিংস হয়ে উঠছে। অশান্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ ও।  নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে উত্তরপ্রদেশের একাধিক শহরে পথে নেমে বিক্ষোভে সামিল হাজার-হাজার মানুষ। শুক্রবার লখনউয়ে চরম আকার নেয় প্রতিবাদ-বিক্ষোভ। বিক্ষোভ চলাকালীন অশান্তিতে উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর মিলেছে।

আগামীকাল রবিবার দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে উত্তরপ্রদেশে যাচ্ছে ৪ সদস্যের প্রতিনিধি দল।  প্রতিনিধি দলে দীনেশ ত্রিবেদী ছাড়াও থাকবেন প্রতিমা মণ্ডল, নাদিমুল হক, আবির বিশ্বাস।

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল দেশ। দেশের বিভিন্ন রাজ্যে কেন্দ্রের বিরুদ্ধে সুর ক্রমশই চড়া হচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে পথে নেমে আন্দোলনে সামিল বহু মানুষ। শনিবারও কেন্দ্রীয় আইনের প্রতিবাদে উত্তরপ্রদেশের একাধিক শহরে প্রতিবাদ চরম আকার নেয়। দিনভর প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে বিক্ষোভে সামিল হন সাধারণ মানুষ। বহু জায়গায় আন্দোলনের নামে চলে তাণ্ডব।

একাধিক এলাকায় পুলিশের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। বেশ কযেকটি এলাকায় পুলিশকে লক্ষ্য করে চলে পাথরবৃষ্টি। পালটা পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে। ক্ষুব্ধ জনতাকে পিছনে সরাতে জলকামানও ব্যবহার করে পুলিশ। আন্দোলন চলাকালীন গুলিতে নিহত হন বেশ কয়েকজন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।