× Banner
সর্বশেষ
দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প

লক্ষ্মীপুরে মাত্র এক বছরে আল কোরআন মুখস্থ করেছে শিশু

admin
হালনাগাদ: বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮

তানভীর অাহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :: মাত্র এক বছরে আল কোরআন মুখস্থ করেছে ৯ বছর বয়সী শিশু মুহাম্মদ আবু বকর সিদ্দিক। লক্ষ্মীপুর জেলা শহরে প্রতিষ্ঠিত হযরত ফারুকে আ’যম (রাঃ) তাহফিজুল কোরআন মাদ্রাসার একজন ছাত্র সে। এখানে অধ্যয়নরত অবস্থায় সে পবিত্র কোরআন মুখাস্ত করে। এরআগে শহরের আল মুঈন একাডেমীতে কোরআন শিক্ষা শুরু হয় তার।

হাফেজ মুহাম্মদ আবু বকর সিদ্দিক সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের হোগলডহরী গ্রামের মাওলানা মুহাম্মদ বেলায়েত হোসেন এর দ্বিতীয় ছেলে।

মাওলানা বেলায়েত হোসেন বলেন, একজন আমলওয়ালা কোরআনে হাফেজের সঙ্গে ১০জন মানুষ বেহেশতে যেতে পারেন। তাই সন্তানকে কোরআনে হাফেজ হিসেবে প্রতিষ্ঠিত করা প্রত্যেক মা-বাবার উত্তম কর্তব্য। অন্যান্য অভিভাবকদের পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, আল কোরআন মুখাস্ত করার পর অন্য যেকোনো বিষয়ে পড়ালেখার সুযোগ রয়েছে। নিয়মিত সন্তানের খোঁজখবর ও তার পড়ালেখার বিষয়ে যত্নশীল হউন। আল্লাহর রহমতে অল্প সময়ের মধ্যে আপনার সন্তানও আল কোরআন মুখাস্ত করে একজন পরিপূর্ণ হাফেজ হয়ে উঠবেন, ইনশাআল্লাহ।

হযরত ফারুকে আ’যম (রাঃ) তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক মুফতী বশীর আল হেলাল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শিখেছে এবং সে অনুযায়ী আমল করেছে তার মাতা-পিতাকে কিয়ামতের দিন এমন একটি মুকুট পরিধান করানো হবে; যার আলো সূর্যের আলোর চেয়েও উজ্জ্বল হবে (আবু দাউদ)। আল কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যার প্রতিটি শব্দ আল্লাহর বাণী। আমি মনে করি, জীবনের প্রথম শিক্ষা হিসেবে সন্তানকে আল কোরআন শিক্ষা দেওয়া প্রত্যেক বাবা-মায়ের কর্তব্য এবং এটাই করা উচিত।


এ ক্যটাগরির আরো খবর..