× Banner
সর্বশেষ
সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা আইসিএসবি কর্তৃক ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিল উপজেলা প্রশাসন

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
পরিবারের খোঁজ নিল উপজেলা প্রশাসন

লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের রতনেরখিল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত আমজাদ ভূঁইয়া বাড়ির পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।
পরিদর্শনকালে ইউএনও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি পরিবারটির এই দুর্বিপাকে গভীর সমবেদনা জানান এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রফিকুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের তাৎক্ষণিক প্রয়োজন ও ক্ষয়ক্ষতির বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়টি নিশ্চিত করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসন, লক্ষ্মীপুর সদর-এর উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়, যাতে তারা প্রাথমিকভাবে দুর্ভোগ কাটিয়ে উঠতে পারেন।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে পরিবারের বসতঘর ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গিয়ে তারা চরম সংকটে পড়েছেন। উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক উপস্থিতি ও সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবার কিছুটা হলেও স্বস্তি পেয়েছে বলে জানান তারা।
উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। প্রাথমিক সহায়তার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পরবর্তী সহায়তার বিষয়েও প্রশাসন কাজ করবে।”
পরিদর্শনের শেষ পর্যায়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় এবং তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য দোয়া করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..