× Banner
সর্বশেষ
নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে – ডা. জাহেদুর রোগীর সঙ্গে চিকিৎসকের হাসিমুখে কথা বলাই অর্ধেক চিকিৎসা – স্বাস্থ্যমন্ত্রী শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় মধুখালীতে এমপি হেলেন জেরিন খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয় – স্পিকার

আইসিএসবি

আইসিএসবি কর্তৃক ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আইসিএসবি কর্তৃক বাংলাদেশের ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয় এবং আইসিএসবির সদস্য ও কর্মকর্তাগন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দিনটি বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় ও মর্যাদাপূর্ণ দিন হিসেবে বিবেচিত। জনাব সৈয়দ মাহমুদ হাসান এফসিএস, চেয়ারম্যান ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটি এর তত্ত্বাবধানে আইসিএসবি এই কর্মসূচির আয়োজন করে।

দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় অফিস প্রাঙ্গণে আইসিএসবি-এর ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ শরীফ হাসান এফসিএস কর্তৃক বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। জাতীয় পতাকা উত্তোলনের সময় উপস্থিত সবাই সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন। আইসিএসবি-এর সদস্যগণ সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। অত:পর তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনের লক্ষ্যে কিছুক্ষন নীরবতা পালন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএসবি-এর সেক্রেটারী ইন চার্জ জনাব মোঃ শামীবুর রহমান এফসিএস; ঢাকা রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটি-এর সদস্যবৃন্দ, ফেলো ও অ্যাসোসিয়েট সদস্য, শিক্ষার্থী এবং আইসিএসবি-এর কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..