× Banner
সর্বশেষ
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক আইএমএফ নতুন কর্মসূচির ভিত্তিতে একমত, ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করবে সরকার: অর্থমন্ত্রী বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী বেনাপোল বন্দরের ৩৭ নম্বর শেডে মিলল নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে জেরিনের মৃত্যু বিদেশি বিনিয়োগ আকর্ষণে আরও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলবে সরকার রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার নির্মাণের উদ্যোগ, নিরাপদ মাংস সরবরাহে জোর চলতি বছরেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাব স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল – স্বাস্থ্যমন্ত্রী

পিআইডি

যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
গম বহনকারী জাহাজ

মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে নগদ ক্রয় চুক্তি
জি টু জি-০৩ এর অধীনে আমেরিকা থেকে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম নিয়ে MV.UBON NAREE জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। ইতিপূর্বে জি টু জি-০৩ চুক্তির আওতায় প্রথম শিপমেন্টের মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে পৌঁছায়।

MV.UBON NAREE জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাহাজে রক্ষিত ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২৪ হাজার ৮৬০ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। জি টু জি-০১ এবং ০২ এর আওতায় আমদানিকৃত সকল গম দেশে পৌঁছেছে।

উল্লেখ্য, এর আগে জি টু জি-০১ এর আওতায় ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং জি টু জি-০২ এর আওতায় ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টন মিলিয়ে মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে।

দেশে মোট গমের চাহিদা আনুমানিক ৭০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন। চাহিদা পূরণের জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..