× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

পিআইডি

বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
রোম কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
Screenshot

বাংলাদেশ দূতাবাস রোমে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদ্‌যাপিত হয়েছে। রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক সকালে দূতাবাসে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটি উদ্‌যাপনের আনুষ্ঠানিক সূচনা করেন।

পরবর্তীতে দূতাবাসে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভার প্রারম্ভে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মন্ত্রণালয় থেকে প্রেরিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা অনুষ্ঠানে বক্তাগণ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতা দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন।

সন্ধ্যায় রোমের একটি হোটেলে গুরুত্বপূর্ণ ইতালিয়ান ব্যক্তিবর্গ, বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকগণ, রোমস্থ জাতিসংঘের তিনটি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিদের সম্মানে একটি কূটনৈতিক অভ্যর্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া ডিভিশনের মহাপরিচালক ও রাষ্ট্রদূত আলেসসান্দ্রা স্কিয়াভো

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশি শিশু-কিশোরদের অংশগ্রহণে বাংলাদেশ এবং ইতালির জাতীয় সংগীত পরিবেশন করা হয়। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে মহান স্বাধীনতা দিবস পালনের প্রেক্ষাপট ও স্বাধীনতা যুদ্ধে শহিদগণকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের বিভিন্ন ইতিবাচক দিক এবং সক্ষমতার বিষয় উল্লেখ করেন। তিনি ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা যার যার জায়গা থেকে বাস্তবায়নের জন্য সকলকে আহ্বান জানান। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বাংলাদেশ-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক উন্নয়নের বিভিন্ন আঙ্গিক উল্লেখ করেন।

বিশেষ অতিথি রাষ্ট্রদূত আলেসসান্দ্রা স্কিয়াভো তাঁর বক্তব্যে বাণিজ্য, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রতিরক্ষা ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ-ইতালির পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ হতে ইতালিতে বৈধ উপায়ে অধিকতর দক্ষকর্মী প্রেরণের লক্ষ্যে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ কর্নারে ঐতিহ্যবাহী দেশীয় শাড়ি ও হস্তশিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশ এর সাংস্কৃতিক বৈচিত্র্য ফুটিয়ে তোলা হয়। নৈশভোজে উপস্থিত অতিথিবৃন্দকে বাংলাদেশি এবং ইতালিয়ান খাবার পরিবেশন করা হয়


এ ক্যটাগরির আরো খবর..