লক্ষ্মীপুরের টুমচরে মাদ্রাসা ছাত্রী অপহরণের চেষ্টা

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুুুুরে তিন মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টাকালে দুই বখাটে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (২১ জুলাই) বিকালে ওই তিন ছাত্রী মাদ্রাসা থেকে সিএনজি যোগে বাড়ী ফেরার পথে সদর উপজেলার টুমচর গ্রামে এ ঘটনা ঘটে। আটক বখাটেরা টুমচর গ্রামের বাসিন্দা মোক্তার ও রুবেল।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, টুমচর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেনীর তিনজন ছাত্রী মাদ্রসা থেকে সিএনজি যোগে বাড়ী ফিলছিলেন। এসময় ছাত্রীরা ছাড়াও চালকসহ আরো তিনজন গাড়ীতে ছিলেন। তারা ছাত্রীদের যে স্থানে নামানোর কথা সেখানে না নামিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছে। তাতে একজন সিএনজি থেকে রাস্তায় লাফিয়ে পড়ে চিৎকার করতে থাকে। তাঁর চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে ঐ সিএনজি থেকে দুই বখাটে যুবককে আটক করে। অন্যজন পালিয়ে যান। পরে এলাকাবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ নুরুল আমিন লোলার সহযোগীতায় বখাটেদের পুলিশে সোপর্দ করে।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।