রেজিস্ট্রেশন শুরু প্রোগ্রামিং প্রতিযোগিতার

বিজ্ঞানপ্রযুক্তি ডেস্ক: কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ ২০১৫ উপলক্ষে আযোজিত অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং কেবল মেয়েদর জন্য আয়োজিত ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্টের (এনজিপিসি) রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর আয়োজনে ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহ আয়োজনে এই কর্মসূচীতে আরো রয়েছে আওয়ার অব কোড ও প্রোগ্রামিং বিষয়ক কর্মশালা।

১১ ডিসেম্বর শুক্রবার, দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা মোট তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগীরা যে কোনো স্থান থেকে সি/সি++ ভাষায় প্রোগ্রামিং সমস্যার সমাধান করতে পারবে। প্রতিযোগিতা হবে এককভাবে। হাইস্কুল, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য ক্যাটাগরির মোট ১২৫ জন শীর্ষ প্রোগ্রামারকে পুরস্কৃত করা হবে। অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি’র প্রয়োজন হবে না।

কেবল মেয়েদের জন্য অনুষ্ঠেয় ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ১২ ডিসেম্বর শনিবার সকালে ঢাকার সোবহানবাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ও হাইস্কুল এই দুই ক্যাটাগরিতে দলীয় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ও হাইস্কুলের দলের রেজিস্ট্রেশন ফি যথাক্রমে এক হাজার ও পাচশত টাকা। বিজয়ী দলকে ট্রফির পাশাপাশি আর্থিক পুরস্কারও দেওয়া হবে।

উভয় প্রতিযোগিতার অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে http://cseweek.bdosn.org/registration এই ঠিকানায়।

ডিজিটাল সলিউশন ইনোভেটর ও একাডেমিক কেয়ার বর্ণের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনে সহযোগিতা করছে– ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কোডমার্শাল, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ, গুগল ডেভেলপার গ্রুপ বাংলা, গুগল ওম্যান টেকমেকার্স ও দ্বিমিক কম্পিউটিং স্কুল এবং ম্যাগাজিন পার্টনার হিসাবে রয়েছে কিশোর আলো। আরো তথ্যের জন্য ভিজিট: http://cseweek.bdosn.org

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।