রংপুর প্রতিনিধিঃ রংপুর মহানগরীর লালবাগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হয়েছেন রূপালী ব্যাংকের নৈশ প্রহরী। তার নাম অতুল চন্দ্র।
রোববার রাত সাড়ে ৯টায় নগরীর লালবাগ কৃষি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
কোতয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, নগরীর শাপলা রূপালী ব্যাংকের নৈশ প্রহরী অতুল চন্দ্র ডিউটি শেষে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথে নগরীর লালবাগ কৃষি অফিসের সামনে ছিনতাইকারীরা তার ওপর হামলা চালায়। এসময় তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
খুনিদের গ্রেফতারে অভিযান চলছেও বলে জানান তিনি।