× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

রুসেফ স্থায়ীভাবে ক্ষমতা হারালেন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: স্থায়ীভাবে প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত হলেন দিলমা রুসেফ। তার বদলে এ পদে আসছেন মাইকেল তেমের।

বুধবার ব্রাজিলের সিনেটে রুসেফের স্থায়ী অপসারণ নিয়ে সিনেটররা ভোট দেন। তাকে পদ থেকে সরাতে সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটের দরকার ছিল।

৮১ সদস্যবিশিষ্ট সিনেটে রুসেফের বিরুদ্ধে ভোট পড়ে ৬১টি এবং পক্ষে পড়ে ২০টি। এ ভোটাভুটির মধ্য দিয়ে প্রেসিডেন্ট পদ থেকে স্থায়ীভাবে সরতে হলো তাকে।

বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়েছে।

রুসেফের বিদায়ের মধ্য দিয়ে ব্রাজিলে ওয়ার্কার্স পার্টির ১৩ বছরের শাসনে ছেদ পড়ল। মধ্য-ডানপন্থি পিএমডিবির নেতা মাইকেল তেমের দেশটির স্থানীয় সময় বুধবারই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে।

প্রায় তিন মাস আগে রুসেফের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনা হয় পার্লামেন্টে। সেই প্রস্তাব গৃহীত হয় এবং সিনেটে উত্থাপিত হয় ও পাস হয়। যে কারণে তিন মাসের জন্য সাময়িকভাবে ক্ষমতাচ্যুত হন রুসেফ। এরপর শুরু হয় বিচার প্রক্রিয়া। সেখানেও শেষ পর্যন্ত হেরে গেলেন তিনি। উল্লেখ্য, ব্রাজিলে প্রেসিডেন্টের অভিশংসনের পরিপ্রেক্ষিতে তার বিচার করা হয় সিনেটেই।

তবে রুসেফ বলেছেন, তিনি থেমে থাকবেন না। রাজনীতিতে থাকবেন এবং এ বিচারের বিরুদ্ধে আপিল করবেন। কিন্তু তাতে খুব বেশি লাভ হবে বলে মনে হয় না।


এ ক্যটাগরির আরো খবর..