× Banner
সর্বশেষ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

রুবেল কেন্দ্রীয় চুক্তিতে নেই

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া প্রতিবেদক: জাতীয় দলের পেসার রুবেল হোসেন বলা যায় শাস্তিই পেলেন। ফিজিওর বেঁধে দেওয়া ছক অনুযায়ী না চলায় বিসিবির নিয়ম ভঙ্গ করেছেন। শাস্তিস্বরূপ রুবেল হোসেনকে কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি বিসিবি।

নতুন বছরের চুক্তিতে রুবেল হোসেনকে না রাখার বিষয়টি নিশ্চিত করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,‘নতুন বছরের চুক্তিতে সবাই আছে, শুধু রুবেল ছাড়া। ইনজুরি থেকে ফেরার জন্য তাকে যে নির্দেশনা দেয়া হয়েছিলো, সেটা রুবেল অনুসরণ করেনি। এ জন্যই তাকে আপাতত রাখা হয়নি। তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।’

তবে চুক্তিতে আসতেও পারেন রুবেল। কারণ রুবেলের জায়গায় এখনো কাউকে নেওয়া হয়নি। বিসিবি থেকে যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে তার উত্তর সন্তোষজনক দিতে পারলেই কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাবেন ডানহাতি এ পেসার। অন্যথায় তাকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে নাইমুর রহমান দুর্জয়কে। টুর্নামেন্ট কমিটি থেকে আকরাম খানকে সরিয়ে অপরারেন্স কমিটিতে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পাপন বলেন,‘আপনারা জানেন আমরা ৩-৪ মাস পর কমিটিতে পরিবর্তন আনি।এবারও একটা পরিবর্তন করা হয়েছে। দূর্জয়ের পরিবর্তে আকরাম খানকে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে নতুন দুইজন স্থান পেয়েছে। যারা নাকি আগে ছিল না। আমরা ঠিক করেছি পরবর্তিতে তাদের সুযোগ দেওয়া হবে। এখন পর্যন্ত অনেকে সুযোগ পায়নি।’

প্রসঙ্গত টুর্নামেন্ট কমিটিতে নতুন মুখ পাবনার সাইফুল ইসলাম স্বপন।


এ ক্যটাগরির আরো খবর..