ইংল্যান্ড সেমিতে উঠলেও অনিশ্চিত নিউজিল্যাণ্ড

ইংল্যান্ড সেমিতে উঠলেও অনিশ্চিত নিউজিল্যাণ্ড

নিউজ ডেস্ক: ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে নিউজিল্যাণ্ড পাকিস্তানকে সেমিতে খেলার আশা দিয়ে রাখল। আজ শনিবার পাকিস্তান শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে পারলে পাকিস্তান সেমিফাইনে উঠতে পারে।

এদিকে ইংল্যাণ্ড তিন খেলায় জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। ইংল্যাণ্ডের এখন পয়েন্ট ৬। তবে নিউজিল্যান্ড পাকিস্তানের চাইতে ভালো নেট রানে এগিয়ে আছে। তাই আজ নিউজিল্যাণ্ড চাইবে পাকিস্তান যেন শ্রীলঙ্কার কাছে হেরে যায় অথবা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচ খেলে হারে। আর তাতেই নিউজিল্যান্ড পাকিস্তানকে টপকে নেট রান রাটে জিতে সেমিফাইনালে উঠে যাবে।

পাকিস্তানের ক্ষেত্রে ম্যাচটা এমন

আগে ব্যাট করলে: ম্যাচ জিততে হবে ন্যূনতম ৬৪ রানে।
পরে ব্যাট করলে: ম্যাচ জিততে হবে ১৩.১ ওভারের মধ্যে।

পাকিস্তান জিতল, কিন্তু নির্দিষ্ট ব্যবধানে জিতল না—তাহলে নিউজিল্যান্ডই সেমিফাইনালে উঠবে। আর সালমানরা হারলে তো পয়েন্টে এগিয়ে থাকাতেই শেষ চারে জায়গা করবে কিউইরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
SDutta
লেখক / প্রতিবেদক

SDutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।