‘রাসুলুল্লাহ (সা:) যা কিছু প্রত্যক্ষ করেন তোমরা কি এ ব্যাপারে ঝগড়া করছ?’

‘রাসুলুল্লাহ (সা:) যা কিছু প্রত্যক্ষ করেন তোমরা কি এ ব্যাপারে ঝগড়া করছ?’ (সুরা নাজম)
আম্বিয়ায়ে কেরামের ইন্দ্রিয়ানুভ‚তি সাধারণ মানুষের ইন্দ্রিয়ানুভ‚তির চেয়ে প্রখর হয়ে থাকে। কিংবা আমাদের ইন্দ্রিয়ানুভ‚তি ছাড়াও তাদের মাঝে এমন ইন্দ্রিয়ানুভতি আছে, যে সম্পর্কে সাধারণ মানুষ সম্পূর্ণ অজ্ঞ। যেমন একজন জন্মান্ধ ব্যক্তি তীক্ষè দৃষ্টিশক্তিসম্পন্ন যুবকের কথা ভাবতে পারে না এবং তার দৃষ্টির তির্যক ভাবও উপলব্ধি করতে সক্ষম হয় না।

রাসূলুল্লাহ (সা:)-এর মোশাহাদাত বা প্রত্যক্ষ দর্শন সাধারণ বস্তুনির্ভর ঘটনাবলি নয়, যেগুলোর বর্ণনা সাহাবায়ে কেরাম নিজেদের জ্ঞান অথবা দর্শন অথবা শ্রবণের মাধ্যমে করতে পারেন। বরং তারা ঐ ঘটনাবলির মর্ম ততখানিই উপলব্ধি করতে সক্ষম হন যতখানি রাসূলুল্লাহ (সা:) স্বীয় জবান মোবারকে ব্যক্ত করেছেন। এ কারণে হাদীস বর্ণনার মাঝে মোশাহাদাতে নববীকে সীমাবদ্ধ করা যায় না। এমনকি সাধারণ উম্মতের ধর্মীয় কর্মকাÐের জন্য ঐ সকল জ্ঞানের অতীত অবস্থাবলীর প্রয়োজনও পড়ে না। মোটকথা, ভাষা এবং বাক্যের মাধ্যমে যতখানি সম্ভব আমরা রাসূলুল্লাহ (সা:)-এর প্রত্যক্ষ দর্শন ও প্রত্যক্ষ শ্রবণ সম্পর্কে আলোচনা করতে প্রয়াস পাব।

রাসূলুল্লাহ (সা:)-এর প্রত্যক্ষ দর্শন সম্ভূত বিষয়সূচির মাঝে সর্বপ্রথম হচ্ছে ‘রুহুল কুদুস’ অথবা ‘রুহুল আমীন’ অথবা ‘জিব্রীল’ নামক ফেরেশতাকে দর্শন করা, যিনি সর্বপ্রথম হেরা গিরি গুহায় পরিদৃষ্ট হয়েছিলেন। তারপর বেশ কিছুদিন রাসূলুল্লাহ (সা:)-এর দৃষ্টিতে তিনি ধরা দেননি। (সহীহ বুখারী ও মুসলিম) এবং এর ফলে রাসূলুল্লাহ (সা:) মর্ম যাতনা অনুভব করতেন। সহী মুসলিমে ইবনে আব্বাস হতে বর্ণিত আছে, মক্কা মোয়াজ্জমায় রাসূলুল্লাহ (সা:) এমন কয়েকটি বছর অতিবাহিত করেছেন, যখন তিনি গায়েব হতে আওয়াজ শ্রবণ করতেন এবং আলো দেখতে পেতেন, কিন্তু কোনো জিনিস নজরে পড়ত না।’ সম্ভবত এটাই ছিল অহী বন্ধ থাকার কাল। এই কাল অতিক্রান্ত হওয়ার পর একদিন তিনি আওয়াজ শ্রবণ করার পর দৃষ্টি উত্তোলন করে আসমান-জমীনের মধ্যবর্তী শূন্য মার্গে সিংহাসনোপরি উপবিষ্ট সেই ফেরেশতাকে দেখতে পেলেন। কিন্তু তিনি তাকে প্রায়ই বিভিন্ন আকৃতিতে দেখতে পেতেন।
সহীহ বর্ণনানুসারে জানা যায়, হযরত জিব্রীলকে রাসূলুল্লাহ (সাঃ) আসল আকৃতিতে মাত্র দু’বার দেখেছেন। তখন তিনি দেখেছেন যে, জিব্রীলের দেহে ছয়শত পাখা আছে এবং তার উভয় বাহু দিকচক্রবাল পরিব্যাপ্ত করে আছে। জিব্রীল ছাড়া অন্যান্য ফেরেশতাও বারগাহে নববীতে উপস্থিত হতেন, যাদের বিস্তৃত বিবরণ ফেরেশতা অবতীর্ণ শীর্ষক অধ্যায়ে তুলে ধরা হয়েছে।(সহীহ বুখারী ও মুসলিম)

ফেরেশতাদের প্রতিপক্ষ হচ্ছে শয়তানের অস্তিত্ব। ইহা হলো অপশক্তি, যার সংস্পর্শ হতে কোনো মানুষ নিরাপদ থাকতে পারে না। সর্বপ্রথম এর দ্বারা হযরত আদমকে পরীক্ষা করা হয়েছে। আল্লাহপাক এর প্রতিফল এভাবে ব্যক্ত করেছেন, “আমি আদমের মাঝে দৃঢ়চিত্ততা পাইনি।”
(সূরা ত্বাহা : রুকু-৬)

সহীফা সফরে আইউব এবং আল কুরআনে আছে যে, এর দ্বারা হযরত আইউব (আ:) এরও পরীক্ষা হয়েছে। এতে তিনি পরিপূর্ণ কামিয়াব হয়েছিলেন। ইঞ্জিল কিতাবে আছে, হযরত ঈসা (আ:)-কেও শয়তান দ্বারা পরীক্ষা করা হয়েছে। তিনিও সফলতার সাথে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সহীহ হাদীসে আছে, রাসূলুল্লাহ সা: বলেছেন, প্রত্যেক মানুষের সাথেই একটি শয়তান রয়েছে। জনৈক প্রশ্নকারী জিজ্ঞেস করলেন। ইয়া রাসূলাল্লাহ (সাঃ) আপনার সাথেও কি আছে? তিনি বললেন, হ্যাঁ, তবে সে মুসলমান হয়ে গেছে অথবা আমার অনুগত হয়ে গেছে। আর একবার তিনি ইরশাদ করেছেন, আমি নামাজ পড়ছিলাম। শয়তান আমাকে বিব্রত করতে লাগল এবং আমার নামাজ ভঙ্গ করতে চাইল। তখন আল্লাহপাক তার উপর আমাকে বিজয়ী করলেন। (সহীহ বুখারী)
জান্নাত এবং দোযখ যদিও ভিন্ন জগতের জিনিস, কিন্তু দৃষ্টিশক্তির সম্মুখস্ত পর্দা অপসৃত হয়ে গেলে সেগুলোও নজরে পড়ে। রাসূলুল্লাহ (সাঃ)-এর আমলে একদিন সূর্য গ্রহণ দেখা দিলে সাহাবগণসহ তিনি নামাজে দাড়িয়ে গেলেন এবং দীর্ঘ সময় পর্যন্ত কেরায়াত, রুকু এবং সিজদাতে মশগুল রইলেন। এমন সময় একজন সাহাবী দেখতে পেল যে, তিনি সামনের দিকে হাত বাড়িয়েছেন এবং তার পরে দেখতে পেলেন তিনি সামান্য পিছনে চলে এসেছেন। নামাজ শেষে লোকজন জিজ্ঞেস করলে তিনি বললেন, আমার সামনে এখন ঐ সকল বস্তুরাজি উপস্থিত করা হয়েছিল, যেগুলোর ওয়াদা আল্লাহপাক করেছেন। জান্নাত এবং দোযখের সাদৃশ্য এই দেয়ালের পাশে দেখানো হয়েছে। আমি বেহেশতকে দেখলাম, আঙ্গুরগুচ্ছ ঝুলে রয়েছে। আমি ফল পাড়তে চেয়েছিলাম। যদি আমি পাড়তে সক্ষম হইতাম তাহলে কেয়ামত পর্যন্ত তোমরা তা ভক্ষণ করতে সক্ষম হতে। আমি দোযখকে দেখেছি। এর চেয়ে ভয়ানক ও ভয়ঙ্কর কোনো বস্তু অধ্যাবধি আমি দেখিনি। কিন্তু সেখানে অধিকাংশই আমি মহিলাদেরকে দেখেছি। লোকজন জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ (সাঃ) এর কারণ কি? উত্তর করলেন, স্বামীদের প্রতি না শোকরীর জন্য। যদি একজন মহিলার প্রতি জীবনভর তুমি এহসান কর এবং সে মাত্র একটিবার তোমার কোনো কাজে বিরূপ হয়ে যায়, তখন সে বলবে, আমি তোমার কাছ থেকে কখনও ভাল ব্যবহার দেখতে পাইনি। তিনি আরও বলেছেন, দোযখে আমি ঐ চোরকে দেখেছি, যে হাজীদের মাল-সামান চুরি করত এবং আমি দোযখে ঐ ইহুদী মহিলাদেরকেও, যে একটি বিড়ালকে অভুক্ত অবস্থায় বেঁধে রেখেছিল। পরিশেষে ইহাকে ছেড়ে দিয়েছিল, যেন মাটিতে পড়ে থাকা কিছু দ্রব্যসামগ্রী সে ভক্ষণ করতে পারে। কিন্তু ক্ষুধার তাড়নায় বিড়ালটি মৃত্যুমুখে পতিত হয়েছিল। এজন্যই তার উপর শাস্তি হচ্ছিল।
-সহীহ বুখারী ও মুসলিম

অপর এক হাদীসে আছে, তিনি বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করে দেখলাম, সেখানকার অধিকাংশ হলো দুনিয়ার গরীব শ্রেণীর লোক এবং দোযখে প্রবেশ করে দেখলাম, সেখানে অধিকাংশই রয়েছে মহিলা। (সহীহ বুখারী) জীভনের শেষ বছরে তিনি শোহাদায়ে ওহুদের কবরস্থানে চলে গিয়েছিলেন এবং সেখান হতে প্রত্যাবর্তন করে এক খুতবা দেয়ার প্রাক্কালে তিনি বলেছেন, আমি এখান থেকেই হাউজে কাওসারকে দেখতে পাচ্ছি এবং ভুগর্ভস্থ ধনসম্পদের চাবিসমূহ আমাকে প্রদান করা হয়েছে। হে লোক সকল! আমি এর থেকে ভয় করছি যে, দুনিয়ার ধনদৌলতের মোহে পড়ে তোমরা পরস্পর হিংসা-বিদ্বেষে জড়িয়ে না পড়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।