× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

রাশিয়ায় হামলার আহ্বান আইএসের

admin
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবার রাশিয়ায় হামলা চালানোর আহ্বান জানিয়েছে। রোববার ইউটিউবে পোস্ট করা নয় মিনিটের এক ভিডিওতে আইএস সদস্যদের এ হামলা চালানোর আহ্বান জানানো হয়।

ভিডিওটির শেষ অংশে মুখোশ পরিহিত এক ব্যক্তিকে মরুভূমিতে গাড়ি চালানো অবস্থায় চিৎকার করে কথা বলতে দেখা গেছে। ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘শোনো পুতিন, আমরা রাশিয়াতে আসব এবং তোমাকে নিজ বাসায় হত্যা করব… ভাইয়েরা, জিহাদ শুরু কর, হত্যা কর এবং তাদের সঙ্গে যুদ্ধ কর।’

সাবটাইটেলসহ ওই ভিডিওর একটি অংশে দেখা যায়, সশস্ত্র ব্যক্তিরা একটি সাঁজোয়া যান ও তাঁবু লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং মরুভূমি থেকে অস্ত্র সংগ্রহ করছে। এ সময় সাবটাইটেলে লেখা ছিল, দক্ষিণ আকাশাতের আন্তর্জাতিক সড়কে রিজেকশনিস্ট সেনাবাহিনীর (যারা ইসরায়েলের প্রস্তাবিত শান্তিচুক্তি প্রত্যাখ্যান করে) একটি ব্যারাকে হামলা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ভিডিওটি আইএসের কিনা তা যাচাই করা সম্ভব হয়নি। তবে ভিডিওটি যে ‘টেলিগ্রাম’ মেসেজিং অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে তা আইএস ব্যবহার করে থাকে।

এ ছাড়া রাশিয়া আইএসের পরবর্তী হামলার লক্ষ্যবস্তু কি না, তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি । তবে সম্প্রতি সিরিয়ায় আইএস ও আল কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র ।


এ ক্যটাগরির আরো খবর..