× Banner
সর্বশেষ
আনোয়ারায় চায়নিজ ইকোনমিক জোন শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে -স্বরাষ্ট্রমন্ত্রী রিয়েলমি C100i এলো ৭,০০০mAh টাইটান ব্যাটারি নিয়ে, এক চার্জে চলবে তিন দিন পর্যন্ত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে, পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান সম্ভাবনাময় ও সময়োপযোগী প্রকল্প বাস্তবায়নের নির্দেশ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার :ববি হাজ্জাজ মাদারীপুরে ইউএনও’র গাড়ি চালকের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগে, তদন্ত শুরু সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতে বৈশ্বিক নেতৃত্বের লক্ষ্য বাংলাদেশের, ‘Science to Economy’ রোডম্যাপ ঘোষণা

নিউজ ডেক্স

রাশিযার হামলা অব্যাহত : যে কোনো সময় কিয়েভের দখল নিতে পারে রাশিয়া

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
রাশিযার হামলা অব্যাহত : যে কোনো সময় কিয়েভের দখল নিতে পারে রাশিয়া

ইউক্রেনের খারকিভের কেন্দ্রে আঘাত হেনেছে রাশিয়ান সৈন্যরা। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রস্থলে ফ্রিডম স্কয়ারে সরকারি অফিসগুলোকে লক্ষ্য করে হামলা চালায় রুশ সেনারা।

তবে রাশিয়ার উদ্দেশ্য কি হামলা করা নাকি আন্য কিছু?

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সোইগু বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চালানোর প্রধান লক্ষ্য হলো- রাশিয়াকে পশ্চিমাদের তৈরি সামরিক হুমকি থেকে রক্ষা করা।

তবে যুক্তরাষ্ট্র ও বিভিন্ন দেশের গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, রাশিয়ার লক্ষ্য হলো ভিন্ন ও দীর্ঘ মেয়াদী । তা হলো ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভ্লদমির জেলনস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে, ইউক্রেনে রাশিয়ার আজ্ঞাবহ সরকারকে ক্ষমতায় বসানো ও ইউক্রেনের বেশিরভাগ সামরিক স্থাপনা ধ্বংস করা।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে তারা যে লক্ষ্য নিয়ে এসেছে সেই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যহত রাখবে।

এদিকে রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ এক সামরিক বহর ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে ।

যুক্তরাষ্ট্রসহ অন্য পরাশক্তিগুলোর আশঙ্কা রাশিয়ার এ বহর রাজধানী কিয়েভ দখলের উদ্দেশে এগিয়ে যাচ্ছে এবং যে কোনো সময় কিয়েভের দখল নিয়ে নিতে পারে রাশিয়া।


এ ক্যটাগরির আরো খবর..