× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

রাব্বীর মামলা নেয়ার নির্দেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: গোলাম রাব্বীকে নির্যানকারী মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে মামলা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টর আপিল বিভাগ। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন।

আদালতে রাব্বীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রাব্বীর মামলা নিয়ে শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে বলেন, ‘মিস্টার অ্যাটর্নি, রাব্বির এফআইআর গ্রহণ করতে বাধা কোথায়? এসআই মাসুদ যদি দোষী সাব্যস্ত হয় হবে।’

শুনানি শেষে আদালত জানিয়েছেন, রাব্বী এসআই মাসুদ শিকদারের থানায় অথবা আদালতে মামলা নিয়ে গেলে সেটি গ্রহণ করতে হবে, মোহাম্মদপুর থানা এবং মেট্রোপলিটন মেজিস্ট্রেটের আদালতেও রাব্বী তার মামলা দায়ের করতে পারবেন। মামলা নিয়ে গেলে পুলিশ এবং আদালত মামলা নিতে বাধ্য থাকবেন।

আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, রাব্বীর ঘটনায় পুলিশ (এসআই মাসুদ) অপরাধ করেছে। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল বলেছেন, বিভাগীয়ভাবে তদন্ত হচ্ছে। অপরদিকে আদালত বলেছেন, এটা ডিপার্টমেন্টাল বিষয়। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে।

রাব্বীর ঘটনায় রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন পরে সাংবাদিকদের বলেন, ‘আপিল বিভাগের এ আদেশের মাধ্যমে মানবাধিকারের উন্নয়ন হবে। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালনের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখবে।’

গত ৯ জানুয়ারি রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক গোলাম রাব্বীকে আটক করেন মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ শিকদারসহ কয়েকজন পুলিশ সদস্য। ইয়াবা ব্যবসায়ী-সেবনকারী বানানোর ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা আদায়ের চেষ্টা করেন তারা। এর পর রাত ৩টা পর্যন্ত তাকে নিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়ান এবং মারধর করেন। এমনকি তাকে বেড়িবাঁধে নিয়ে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেন।

পরদিন সকালে এ বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বেী। তবে তা মামলার হিসেবে গ্রহণ করেনি পুলিশ।

গত ১৮ জানুয়ারি হাইকোর্ট রাব্বীর অভিযোগেকে এফআইআর হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছিলেন। একইসঙ্গে গোলাম রাব্বীকে নির্যাতন কেন অবৈধ ঘোষণা করা হবে না, রাব্বীর অভিযোগ এজাহার হিসেবে কেন নেয়ার নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল দেন আদালত।

অপরদিকে হাইকোর্টের সে আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আদেশ করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের আবেদনে প্রেক্ষিতে গত ২১ জানুয়ারি চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাব্বীর করা লিখিত অভিযোগ ‘এফআইআর’ হিসেবে নিতে হাইকোর্টের দেয়া আদেশ ২৫ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দেন। এবং আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেন।

প্রসঙ্গত, গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এসআই মাসুদকে ১৬ জানুয়ারি সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এর আগে ১১ জানুয়ারি সকালে তাকে মোহাম্মদপুর থানা থেকে প্রত্যাহার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..