× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

মেহেরপুরে মিডিয়া কর্মীদের নিয়ে পরিবার পরিকল্পনা বিভাগের ক্যাম্পেইন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর :ছোট পরিবার ধারণার উন্মেষ, পুষ্টি, নিরাপদ প্রসব, গর্ভকালীন ও প্রসব পরবর্তীকালীন সেবা এবং নবজাতকের যত্ন বিষয়ে মেহেরপুর জেলা পর্যায়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের অংশ গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড় টা পর্যন্ত মেহেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মেহেরপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের মিডিয়া প্রডাকশন ম্যানেজার মনিরুজ্জামান, মেহেরপুর জেলা তথ্য অফিসার রোস্তম আলী, মেহেরপুর পরবার পরিকল্পনা বিভাগের সাবেক উপ- পরিচালক ডা. আবুল বাশার ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসতিয়াজ ইউনুস, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো প্রমুখ।

মেহেরপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সাইফুল ইসলাম জানিয়েছেন, দেশের জাতীয় পর্যায়ে পারবার পরিকল্পনা বিভাগের কাজের যে গড় অর্জন, মেহেরপুর তার চেয়ে অনেক এগিয়ে আছে।


এ ক্যটাগরির আরো খবর..