রানা প্লাজার সোহেল রানার সম্পদের মামলায় রায় ঘোষণা ২৯ আগস্ট

অসিত কুমার ঘোষ (বানু)ঃ রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে সম্পদের হিসাব দাখিল না করার আগামী ২৯ আগস্ট মামলায় রায় ঘোষণার দিন ধার্য করেছে আদালত।

আজ মঙ্গলবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ২২ মে সোহেল রানা, তার স্ত্রী এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে বেনামে অর্জিত যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পদসহ দায় দেনার যাবতীয় হিসাব বিবরণী দাখিল করতে নোটিশ জারি করে দুদক। ওই সময় রানা কাশিমপুর কারাগারে থাকায় তার নামের নোটিশ জারি না হওয়ায় পরে দুদক ২০১৫ সালের ১ এপ্রিল কাশিমপুর কারাগারে নোটিশ জারি করে। ২ এপ্রিল জেল সুপার নোটিশটি সোহেল রানার কাছে পৌছায়।

২০১৫ সালের ২৬ এপ্রিল সোহেল রানা সম্পদ বিবরণী ফরম পূরণ না করে তা দুদকের কাছে খালি পাঠান। ঘটনায় একই বছর ২০ মে দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম রমনা থানায় সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে রানার বিরুদ্ধে একটি মামলা করেন। ২০১৬ সালের ১ জুন মামলায় দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম আদালতে রানার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০১৭ সালের ২৩ মার্চ সোহেল রানার বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। পরে আদালত মামলার ৯ সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।