× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

রাত পোহালেই শৈলকুপা পৌরসভায় ইভিএমে ভোট বিজিবি মোতায়েন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
শৈলকুপা পৌরসভায় ইভিএমে ভোট

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ কাউন্সিলর প্রার্থীসহ দুইজন মৃত্যুর শোকবহ পরিবেশে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায় আগামীকাল (শনিবার) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে ঝিনাইদহ জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন সব প্রস্ততি সম্পন্ন করেছে। আইনশৃংখলা ঠিক রাখতে শুক্রবার থেকেই শৈলকুপা পৌর এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি।

ভোটারদের মাঝে উদ্বোগ আর উৎকণ্ঠা থাকলেও বড় ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৭ জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি, আইনসার বাহিনী ও পুলিশ সদা প্রস্তুত রাখা হয়েছে। ১৫টি ভোট কেন্দ্রের মধ্যে সবগুলো ঝুকিপুর্ন হিসেবে ধরা হচ্ছে। এদিকে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান জানিয়েছেন, নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে কঠোর ভাবে আইন প্রয়োগ করা হবে। আইন ভাঙ্গলে কাউকে ছাড় দেওয়া হবে না।

শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জুয়েল আহমেদ জানান, আজকের নির্বাচনে ১টি চেয়ারম্যান পদের বিপরীতে ৪জন, ৯জন সাধারণ কাউন্সিলর পদের বিপরীতে ৩৬ জন, ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের বিপরীতে ১২ প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। শৈলকুপা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৬৩২। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ১১৩ ও মহিলা ভোটার ১৪ হাজার ৫১৯ জন।

জুয়েল আহম্মেদ আরো জানান,প্রতিটি ভোটকেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট,বিভিন্ন কেন্দ্রে ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, শহরে দুই প্লাটুন বিজিবি, ৪শ’ পুলিশ সদস্য এবং ১৩৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এদিকে বুধবার রাতে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছেটে ভাই আওয়ামীলীগ কর্মী বন্টু (৫০) কে কুপিয়ে হত্যার ঘটনায় ২০ জন আসামী করে শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে।

এ ঘটনায় বাপ্পি নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।


এ ক্যটাগরির আরো খবর..