× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

রাতে দুধ পান করুন, শান্তিতে ঘুমান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে রাতের বেলায় সুখনিদ্রায় যেতে গাভীর দুধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাভীর দুধে উচ্চ মাত্রায় ট্রাইপটোফান এবং মেলাটোনিন থাকে। যা উদ্বিগ্নতা দূর করে এবং ভালো ঘুমে সহায়তা করে।

গবেষণায় বলা হয়েছে, রাতের দুধে কার্যকরী প্রাকৃতিক ঘুম সহায়ক উপাদান থাকে যা ঘুমের ব্যাঘাতকারী উপাদান এবং উদ্বিগ্নতার দূর করে। দুধের ঘুম সহায়তাকারী উপাদান মানসিক সুস্থতায় ভূমিকা রাখে।

মেলাটোলিন শরীরে প্রাকৃতিক হরমোন তৈরি করে যা ঘুম এবং জেগে ওঠার শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে। আর ট্রাইপটোফান উপাদানটি সেরোটোনিন এবং মেলাটোনিনে রূপান্তরিত হয়ে আরও কার্কর হয়ে ওঠে।

দক্ষিণ কোরিয়ার সিউলের শ্যামইয়োক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা রাতের দুধ খাওয়ার প্রভাব পরীক্ষা করার জন্য ইঁদুরের ওপর গবেষণা চালান।

গবেষকরা বলেন, রাতের দুধে প্রশান্তিদায়ক, উদ্বিগ্নতা নিরোধক এবং ঘুম সহায়ককারী উপাদান আছে। যা ঘুম ও উদ্বিগ্নতা উপশমকারী ওষুধ বেনজোডিয়াজেপিন এবং ডায়াজেপামের সাথে তুলনা করা যায়।


এ ক্যটাগরির আরো খবর..