রাণীশংকৈলে থানায় ধর্ষণ মামলা দায়ের

রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল থানায় ৬ ডিসেম্বর রাতে ধর্ষণ মামলা হয়েছে।

থানা সুত্রমতে, উপজেলার নয়াবন্দর কাদিহাট গ্রামের মৃত আনসার আলীর ছেলে রবিউল ইসলাম বাদি হয়ে ধর্ষণ মামলাটি করে। অভিযোগ মতে, বাদির নাবালিকা (১৩) মেয়ে ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় বাড়ি থেকে মহারাজা মেলা যাওয়ার পথে হরিপুর উপজেলার গেদুরা গ্রামের আঃ কাদের’র ছেলে মোঃ শুক্র ওরফে আলমগীর (২৩) মেলায় নিয়ে যাওয়ার নামে মোটর সাইকেলে চড়ায়। ভিকটিমকে মেলায় না নামিয়ে তাকে ভরনিয়া বিন্দালবাড়ির একটি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।

ঘটনায় মোঃ শুক্রু ও তার সাথে সহযোগিতা অপরাধে ভরনিয়া বিন্দালবাড়ির সাইফুলের ছেলে শহীদকে বিবাদী করে ৬ ডিসেম্বর রাতে ধর্ষণ মামলাটি দায়ের করা হয়।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম এ বিষয়ে নিশ্চিত করেছেন।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।