রাণীশংকৈলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ দিবস উপলক্ষে সোমবার সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান শহরগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এ সময় শিবদিঘি তিন রাস্তামোড়ে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা ভারপ্রাপ্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাহফুজ বেগম পুতুল, শিক্ষক মোঃ আঃ হামিদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।