তেঁতুলিয়ায় নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গোবরা নদীতে গোসল করতে গিয়ে নদীতে ডুবে মো. সোহেল (৯) ও মো. রতন (৮) নামের দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ৩ অক্টোবর (সোমবার) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার গোবরা নদীতে এই ঘটনা ঘটে।

নিহত সোহেল তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজনগর গ্রামের আবুল কালামের ছেলে এবং রতন একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আলী আকবরের ছেলে। আজিজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোহেল ৫ম শ্রেণিতে এবং রতন ৪র্থ শ্রেণিতে অধ্যয়ন করতো।

এলাকাবাসী জানায়, আাজ স্কুল ছুটি থাকায় দুপুরে সোহেল ও রতন গোবরা নদীতে গোসল করতে যায়। কিন্তু নদীতে নামার সাথে সাথেই পাথর উত্তোলনের গর্তে পড়ে তারা পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করে। পরে তারা নদীর তলদেশ থেকে তাদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নদীতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যুতে   এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।